Posts

Showing posts from November, 2022

আমার দেখা কাশ্মীরঃ জয় মাতাদির মন্দির

Image
জয় মাতাদির মন্দির     গত রাতে শ্রীনগর থেকে কাটরা শহরে প্রবেশ করে হোটেলে চেক-ইন করতে রাত প্রায়   ন ’ টা হয়ে গেল । মন্দিরে প্রবেশ করতে যে রেজিস্ট্রেশন স্লিপ দরকার তা যে কাউন্টার থেকে বিতরণ করা হয় তা রাত দশটায় বন্ধ হয়ে যায় , ফলে হাতে খুব একটা সময় না থাকায় ও সফরজনিত ক্লান্তির কারণে রাতে বৈষ্ণব দেবী মাতার যাত্রার যে পূর্বপরিকল্পনা ছিল তা বাতিল করতে হল । সবাই মিলে ঠিক করলাম একটু বিশ্রাম নিয়ে ভোর চারটায় হোটেল থেকে রওনা হব ।    এখানে একটা কথা বলে রাখি , যদিও অপ্রাসঙ্গিক , তবুও বলি , আজ আমার নিজের বড়দির কথা বড়ো মনে পড়ছে । গতবার আমাদের সাথেই ছিল কাশ্মীর ভ্রমণে , কিছুতেই আসতে চাইছিলনা । বহু অনুরোধ–উপরোধে আসতে রাজি হয়েছিল । বছর দেড় আগেই জামাইবাবু হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন , স্বাভাবিকভাবেই দিদির মানসিক অবস্থা ছিল ভারাক্রান্ত , আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছিল। শর্ত রেখেছিল তাঁকে যেন কোথায় যাবার জন্য জোর না করা হয় । সারা কাশ্মীর আমাদের বাসে আমার পাশের সিটে বসেছিল । বৈষ্ণবদেবী মাতার দর্শনে যাবার দিন অনুমান করেছিলাম হয়তো দেবীর মন্দিরে যাব...