Posts

Showing posts from September, 2021
Image
আমার দেখা কাশ্মীর - ১ প্রথম দেখা কাশ্মীর। আমি ও আমাদের অফিসের কলিগ সুদেবদা এবারে ঠিক করলাম কাশ্মীর যাব। মার্চ মাসে মেয়ের পরীক্ষা শেষ , কাজেই ঠিক করলাম মার্চে মেয়ের পরীক্ষা শেষ হবার পর যাওয়া যাবে। আমাদের অফিসের কলিগ ও তাদের পরিবার বৃন্দ মিলে আমাদের দলে এবার মোট ২৭ জন , চার মাস আগেই সবার ট্রেনের টিকিট বুকিং করা হয়ে গেছে । হোটেল বুকিং , গাড়ি বুকিং সব পাকা। কিন্তু যাবার ঠিক এক মাস আগে ঘটে যায় একটি ঘটনা । ১৩ ডিসেম্বর , ২০০১ সালে ভারতের সংবিধান আক্রমনের মূল আসামি , আফজাল গুরুর মামলায় নিম্ন ও দিল্লী আদালত যে ফাঁসির রায় দিয়েছিল , 8 আগস্টের , ২০০৫ সালের রায়ে সুপ্রীম কোর্ট তা বহাল রাখে। অবশেষে ৯ ফেব্রুয়ারী , ২০১৩ সালের সকাল ৮ টায় আফজাল গুরুকে দিল্লীর তিহার জেলে ফাঁসি দেওয়া হয়। আফজালের মৃতদেহ কাশ্মীরে ফেরত গেলে সেখানে এই ঘটনার প্রতিক্রিয়া আরও তীব্র হতে পারে সেই আশঙ্কায় তিহার জেলেই আফজাল গুরুর মৃতদেহ সমাহিত করার নির্ণয় নেন , দিল্লীতে তদানীন্তন মনমোহন সিংহের কংগ্রেস সরকার , রাষ্ট্রপতি ছিলেন আমাদের বাংলার প্রণব মুখার্জী।   কাশ্মীরে শুরু হয় এই ঘটনার এক ব্যাপক প্রতিক্রিয়া। স্বাভাবিকভাবেই আমা...